twitter


এক ইংরেজ ভদ্রলোক বাংলাদেশের কাঁঠালবাজারে কাঁঠাল দেখছেন-
কাঁঠাল ব্যাপারিঃ আহেন স্যার, ভালা কাঁডাল আছে।
ভদ্রলোকঃ আই সি।
কাঁঠাল ব্যাপারিঃ আইছেন যহন, বহেন (পিঁড়ি এগিয়ে দেয়)।
ভদ্রলোকঃ ওকে, ওকে।
কাঁঠাল ব্যাপারিঃ ও আমার ভাতিজা, স্যার। নেন, স্যার, কাঁডাল মিষ্টি বেশি।
ভদ্রলোকঃ মিটসুবিশি? ইজ ইট এ কার?
কাঁঠাল ব্যাপারিঃ বিশ্বাস করেন, স্যার, এগুলো আমার!

কাস্টমারঃ আমাকে একটা পান দেন তো।
দোকানদারঃ আপনি কি খয়ার খান?
কাস্টমারঃ নাহ্‌! আমার নাম ইমরান খান।


খদ্দের : (রেগে গিয়ে) বেয়ারা, আমার চায়ে মাছি কেন?

বেয়ারা : তাহলে এবার বুঝুন স্যার, মাছিটা পর্যন্ত টের পেয়ে গেছে আমার চা কতটা ফাস্টক্লাস।


শীতের মাঝ রাতে হোটেলে রুটি আর মাংস খেতে খেতে..
ভদ্রলোক: বাহ, এই মাঝ রাতেও তোমাদের রুটি দেখি বেশ গরম।
ওয়েটার: হবে না স্যার, বিড়ালটাতো রুটিটার উপরেই বসা ছিল।


মালিকঃ আমি বাইরে যাচ্ছি, যদি কোনও ক্রেতা আসে তাহলে বলবে, সোনার মূল্য দ্বিগুণ।
কর্মচারীঃ ঠিক আছে।
কিছুক্ষণ পর মালিক এসে কর্মচারীকে জিজ্ঞেস করল, আমি যেমন বলেছিলাম তেমন করেছ।
কর্মচারীঃ হ্যাঁ, এক লোক সোনা বিক্রি করতে এসেছিল। সে সোনার দাম ৫০০ টাকা চাইল। আমি বললাম, এক হাজার টাকার এক টাকাও কম দেব না। আমার মালিকের হুকুম।