এক মাতাল রাতে বাড়ি ফিরে ঘরের তালা খোলার চেষ্টা করছিল। কিন্তু কিছুতেই চাবি তালার ভেতর ঢোকাতে পারছিল না। পাশের বাসার ভদ্রলোক এগিয়ে এসে বললেন, ‘চাবিটা আমাকে দিন, আমি খুলে দিচ্ছি।’ মাতাল বলল, ‘না না, আমিই পারব। আপনি বাড়িটা শুধু একটু শক্ত করে ধরুন।’
শীতের গভীর রাতে মদ খেয়ে দুই মাতাল ফিরছে। প্রথম বন্ধু কুয়াশার ভেতর আকাশে টর্চ মারল এবং অন্য বন্ধুকে বলল, ‘তুমি এই আলো ধরে আসমানে উঠতে পারবা?’ দ্বিতীয় বন্ধু বলল, ‘পারব না আবার? কিন্তু তুমি যা হারামি তোমাকে বিশ্বাস হয় না। আমি আলো ধরে মাঝপথে যাওয়ার পর তুমি যদি টর্চ নিভিয়ে ফেল?