twitter


মাঃ গোল্ডফিসকে নতুন পানি দিয়েছিস ? 

ছেলেঃ না, মা। কালকের পানিই তো এখনো খেয়ে শেষ করতে পারেনি।

লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দীশালা, আগুন জ্বালা। অশিক্ষিত মাঃ খোকন, এত বাজে কথা কোথা থেকে শিখেছ?
খোকাঃ মা, এ তো আমার কথা নয়, নজরুলের কথা।
মাঃ তাহলে আর কখনো ওসব বাজে ছেলের সঙ্গে মিশবে না।


মাঃ তোমাকে তোমার বাবার পদাঙ্ক অনুসরন করা উচিত।
ছেলেঃ বাবা, এমন কী উল্লেখযোগ্য কাজ করেছেন?
মাঃ কেন, ভদ্র ব্যাবহার করার জন্য জেল কতৃপক্ষ গত বছর তার শাস্তি ছয় মাস কমিয়ে দিয়েছিল।


স্কুলের পুরস্কার বিতরণী অনুস্ঠান থেকে ফিরে ছেলে মা কে বলছে- মা, এবার আমি স্কুলে দুইটা পুরস্কার পেয়েছি-

মাঃ কি কি বাবা?

ছেলেঃ একটা পেয়েছি- স্বরণ শক্তির জন্য, আরেকটা….(মাথা চুলকাতে – চুলকাতে) …এখন মনে পরছে না ..